বান্দার যেকোনো সমস্যায় আল্লাহ তাআলা একমাত্র সহায়। তিনি বান্দাকে সাহায্য করেন, দোয়া কবুল করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে,

‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

তাই বান্দার দায়িত্ব হলো— যেকোনো প্রয়োজনে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। প্রিয়নবী (স.) বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে বিভিন্ন দোয়া করেছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। তার একটি হলো- আচমকা বিপদাপদ ও যেকোনো ক্ষতি থেকে বাঁচার দোয়া। দোয়াটি হলো-

উসমান বিন আফফান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি যে,

(সুনানে তিরমিজি: ৩৩৮৮, ইমাম তিরমিজি বলেন, হাদিসটি হাসান গরিব সহিহ; ইবনুল কাইয়্যেম জাদুল মাআদ গ্রন্থে (২/৩৩৮) হাদিসটিকে সহিহ বলেছেন এবং আলবানি ‘আবু দাউদ’ গ্রন্থে সহিহ বলেছেন)

আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত দোয়াটি প্রতিদিন সকাল-সন্ধ্যা তিনবার করে পাঠ করার তাওফিক দান করুন। এই দোয়ার বরকতে আল্লাহ আমাদের সকল প্রকার ক্ষতি ও অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।

সংগৃহীত