• 0 Comments
সালাতুল তাসবিহ

সালাতুত তাসবীহ একটি বিশেষ নামাজ। অত্যন্ত ফজিলতপূর্ণ নফল আমল। নামাজটিতে বার বার বিশেষ একটি তাসবীহ পাঠ করতে হয় বলেই পরিভাষায় একে ‘সালাতুত তাসবীহ’ বলা হয়।  পাঁচ ওয়াক্ত সালাতের চেয়ে একটু আলাদা সালাতুত তাসবিহ’র নামাজ। যে নামাজে বার বার ‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’ তাসবিহটি পড়া হয়, ওই নামাজকে সালাতুত তাসবিহ বা তাসবিহ-এর নামাজ। হাদিসের বর্ণনা থেকে জানা যায়, রাসুল (সা.) বলেছেন, এই নামাজটি আদায় করলে আল্লাহ তাআলা বান্দার আগের-পরের, পুরাতন-নতুন, ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত, সগিরা-কবিরা এবং গুপ্ত-প্রকাশ্য সব প্রকার গোনাহ মাফ করে দেবেন। সালাতুত তাসবীহ নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে…

Read more

  • 0 Comments
ফজরের নামাজের ফজিলত

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল। আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’ (মুসলিম, হাদিস: ১৩৭৭) ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস: ১৫৭৩) ‘যে ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো।’ (মুসলিম, হাদিস: ১৩৭৯) ‘সেই মানুষটি জাহান্নামে যাবে না, যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে।’ (মুসলিম, হাদিস: ১৩২২) ‘মুনাফিকদের জন্য ফজর ও…

Read more

  • 0 Comments
জামাতে নামাজের গুরুত্ব

জামাতে নামাজ পড়ার ফজিলত একা পড়ার চেয়ে ২৭ গুণ বেশি। (বুখারি শরিফ) মসজিদে নামাজ আদায় করলে বান্দার আত্মিক উন্নতি হয়। সামাজিক ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। জামাতে নামাজ আদায় করায় মুসলমানরা দৈনিক পাঁচবার একত্রে মিলিত হওয়ার সুযোগ পান। ফলে তাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। একতাবদ্ধ হয়ে সৎ কাজ করার শিক্ষা জামাতে নামাজ আদায়ের মাধ্যমে অর্জন করা যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নামাজের প্রথম সারি হলো ফেরেশতাদের সারির মতো। তোমরা যদি প্রথম সারির মর্যাদা সম্পর্কে জানতে, তবে তা পাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তে। মনে রেখো, একা নামাজ পড়ার চেয়ে দুই ব্যক্তির একত্রে নামাজ…

Read more

  • 0 Comments
নামাজে রাকাত আদায়ে কমবেশি নিয়ে সন্দেহ হলে

আবদুর রহমান ইবনে আওফ (রা.) বর্ণনা করেছেন, ‘আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, তোমাদের কেউ নামাজে ভুল করে, যখন সে বলতে পারে না সে এক রাকাত, দুই রাকাত না তিন রাকাত আদায় করেছে। সেটি ঠিক করতে না পারলে দুই রাকাতকে ভিত্তি ধরবে। আর যদি তিন রাকাত আদায় করেছে না চার রাকাত আদায় করেছে সেটি বুঝতে না পারে, তবে তিন রাকাতকে ভিত্তি ধরবে। এ ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুই সেজদা করতে হবে। (তিরমিজি, ৩৯৮) সংগৃীত

Read more

  • 0 Comments
জামাতের সঙ্গে নামাজ আদায়ের কিছু ভুল

দৌড়ে এসে জামাতে শরিক হওয়া দৌড়ে এসে নামাজে শরিক হলে কেউ প্রথম তাকবির বা দুই–এক রাকাত বেশি পাবে, কিন্তু তখন সে স্থিরচিত্তে নামাজ পড়তে পারবে না। পুরো নামাজ জুড়েই অস্থিরতা থেকে যাবে। কেউ জোরে হেঁটে এসে ক্লান্ত না হয়ে নামাজ পড়তে পারলে অবশ্য কোনো সমস্যা নেই। হাদিসে আছে, ‘নামাজের একামত শুনলে তোমরা ধীর ও শান্তভাবে মসজিদে বা জামাতে যাও। তাড়াহুড়া কোরো না। ইমামের সঙ্গে নামাজের যতটুকু অংশ পাও ততটুকু পড়ে নাও। আর যে অংশটুকু ছুটে যায়, তা একা পূরণ করে নাও। বুখারি, হাদিস: ৬৩৬ কাতারের মাঝখানে ফাঁক রেখে দাঁড়ানো কাতার সোজা করার পর লক্ষ রাখতে হবে, কাতারের মাঝখানে…

Read more

  • 0 Comments
নামাজ পড়ার সময় সুরা আগে-পরে হলে কী করবেন

ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতা রক্ষা না করে সুরা বা কিরাত পড়া মাকরুহ। তবে অনিচ্ছায় হলে মাকরুহ হবে না। কিরাতের ধারাবাহিকতা রক্ষা করার বিধান শুধু ফরজ নামাজের ক্ষেত্রে। নফলের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য নয়। ‘দুররুল মুখতার’ গ্রন্থে বলা হয়েছে, ‘নফল নামাজে ধারাবাহিকতা রক্ষা না করে পড়া মাকরুহ নয়।’ মাকরুহ হলে শাস্তি পেতে হবে না, তবে এ ধরনের কাজ এড়িয়ে যাওয়া উচিত। নামাজের রাকাতগুলোতে সুরা পড়ার ক্ষেত্রে মৌলিক কয়েকটি কথা স্মরণ রাখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন সুরা ফাতিহা পড়ার পর প্রথম রাকাতে যে সুরা পড়বেন, পরের রাকাতে তার পরবর্তী সুরা পড়বেন। অথবা প্রথম…

Read more

  • 0 Comments
তাহাজ্জুদ নামাজের নিয়ম-কানুন

তাহাজ্জুদ মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের ইবাদত। পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদ। মহানবী (স.) ইরশাদ করেছেন, ‘রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের (তাহাজ্জুদের) নামাজ।’ (মুসলিম: ১১৬৩) রাতের শেষভাগে ঘুম থেকে ওঠে যে নামাজ আদায় করা হয়, মূলত সেটিই তাহাজ্জুদ। তাহাজ্জুদ একটি নফল ইবাদত। এই ইবাদত নেককার ও উত্তম বান্দাদের বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকৃত মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য ‍গুরুত্বের সঙ্গে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। পবিত্র কোরআনে তাহাজ্জুদ আদায়কারীর প্রশংসায় ইরশাদ হয়েছে, ‘তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায়…

Read more