- ১. মাঝে-মধ্যে বৃষ্টিতে ভেজা। (সহিহ মুসলিম, হাদিস : ৮৯৮)
- ২. বৃষ্টির সময় দোয়া করা। (সহিহ বুখারি, হাদিস : ১০৩২)
- ৩. রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। (সহিহ বুখারি, হাদিস : ৫২১১)
- ৪. স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। (সহিহ মুসলিম, হাদিস : ২০৬৪)
- ৫. কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। (বায়হাকি, হাদিস : ১৭৫৯৫)
- ৬. মাঝে-মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৩১)
- ৭. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। (মুখতাসার যাদুল মাআদ : ১/২৭)
- ৮. ধোঁয়া ওঠা গরম খাবার ঠাণ্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। (বায়হাকি, হাদিস : ৪২৮)
- ৯. করজে হাসানা (সুদবিহীন ঋণ) দেওয়া। (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮০)
- ১০. নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া। (সহিহ বুখারি, হাদিস : ৭৩১)
- ১১. বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাত নামাজ আদায় করা। (মুসনাদে বাজ্জার, হাদিস : ৮৫৬৭)
- ১২. দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪১৩৫)
- ১৩. যতই ভালো খাবার হোক, ভরা পেটে না খাওয়া। (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৭৮)
- ১৪. ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিজ পাঠ করা। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাত নামাজ আদায় করা। (আরশিফু মুলতাকা, হাদিস : ৪৫৬৯)
- ১৫. দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশে নতুন একটি ভাষা শেখা। (মুসনাদে আহমাদ, হাদিস : ২১৬১৮)
- ১৬. বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামাতে যাওয়া। (তাবারানি, হাদিস : ৬১৩৯)
- ১৭. মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৭৫০৮)
- ১৮. রাতে অজু অবস্থায় ঘুমানো। (ফাতহুল বারি : ১১/১১০)
- ১৯. মাঝে-মধ্যে খালি পায়ে হাঁটা। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪১৬০)
- ২০. মৃত্যুর আগেই সম্পদ সন্তান-সন্ততির ব্যাপারে অসিয়ত লিখে যাওয়া। (সহিহ বুখারি, হাদিস : ২৭৩৮)
সংগৃীত