সুরা আল-ইমরান: আয়াত-৩১
‘আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’
পেশাব-পায়খানার সুন্নত :
- মাথা ঢেকে রাখা
- জুতা পরিধান করা
- বাম পা দিয়ে প্রবেশ করা
- বিনা প্রয়োজনে কথা না বলা
- কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা
- বসে প্রস্রাব করা
- প্রস্রাবের জন্য এমন স্থান তালাশ করা যেখান থেকে প্রস্রাবের ছিটা শরীর বা কাপড়ে না লাগে
- টিস্যু বা ঢিলা-কুলুখ ব্যবহারের পর পানি ব্যবহার করা
- ডান পা দিয়ে বের হওয়া
- টয়লেটে প্রবেশের আগে ও টয়লেট থেকে বের হয়ে দোয়া পড়া
প্রবেশের দোয়া, ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবছি ওয়াল খাবাইছ।’ -(বুখারি)
বের হওয়ার দোয়া, ‘গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।’-আবু দাউদ
অজুর সুন্নত :
- নিয়ত করা
- বিসমিল্লাহ পড়ে অজু আরম্ভ করা
- মিসওয়াক করা
- উভয় হাতের কব্জিসহ তিনবার ধোয়া
- তিনবার কুলি করা
- তিনবার নাকে পানি দেওয়া এবং নাক পরিষ্কার করা
- ঘন দাড়ি খিলাল করা
- হাত ও পায়ের আঙুলসমূহ খিলাল করা
- সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা
- উভয় কান মাসেহ করা
- অজুর অঙ্গসমূহ ধোয়ার সময় ধারাবাহিকতা বজায় রাখা
- অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া।
মসজিদে প্রবেশ কারার সুন্নত :
- মসজিদে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া
- দরুদ শরিফ পড়া
- দোয়া পড়া
- ডান পা দিয়ে প্রবেশ করা এবং
- মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা।
- বিসমিল্লাহ, দরুদ শরিফ ও দোয়া একত্রে এভাবে পড়া, ‘বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।’ -মুসলিম
মসজিদ থেকে বের হওয়ার সুন্নত :
- বিসমিল্লাহ পড়া
- দরুদ শরিফ পড়া
- দোয়া পড়া
- বাম পা দিয়ে বের হওয়া এবং
- মসজিদ থেকে বের হয়ে প্রথমে ডান পায়ে জুতা পরিধান করা, তারপর বাম পায়ে পরা।
- বিসমিল্লাহ, দরুদ শরিফ ও দোয়া একত্রে এভাবে পড়া, ‘বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।’-মুসলিম
খাবার খাওয়ার সুন্নত :
- দস্তরখানা বিছানো
- উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া
- ডান হাত দিয়ে খাওয়া
- বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ শুরু করা
- খাবারের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে (প্রয়োজনে পরিষ্কার করে) খাওয়া
- দাঁড়িয়ে বা হেলান দিয়ে না খাওয়া
- খাবার গ্রহণ শেষে খাবারের পাত্র আঙুল দ্বারা চেটে খাওয়া
- খাবার শেষে পড়া, ‘আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়াসাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন।’-আবু দাউদ
পান করার সুন্নত :
- বিসমিল্লাহ বলে পান করা
- পানির পাত্র ডান হাতে ধরা
- বসে পান করা
- কমপক্ষে তিন শ্বাসে পান করা
- পানি পান করে পড়া, ‘আলহামদুলিল্লাহিল্লাজি সাকানা মাআন আযবান ফুরাতান বিরাহমাতিহি ওয়ালাম এজআলহু মিলহান উজাজান বিজুনুবিনা।’ -জামেউস সগির
ঘুমানোর সুন্নাত :
- ইশার সালাতের পর অহেতুক কথাবার্তা না বলে যথাসম্ভব দ্রুত ঘুমিয়ে পড়া
- অজু করে ঘুমানো
- বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়া
- ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা
- পানির পাত্র ও খাদ্যের পাত্র ঢেকে রাখা এবং বাতি নিভিয়ে দেওয়া
- ডান কাতে কিবলামুখী হয়ে ঘুমানো
- আয়াতুল কুরসি, সুরা ইখলাস, সুরা নাস, সুরা ফালাকসহ বিভিন্ন জিকির-আজকার ও দোয়া-দরুদ পড়তে পড়তে ঘুমানো
- ঘুমানোর আগে পড়া, ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।’-(বুখারি)
- ঘুম থেকে ওঠে পড়া, ‘আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। -বুখারি
হেঁটে হেঁটে মসজিদে যাওয়া :
- পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করা অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল
- মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা এবং হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার ব্যাপারে আলাদা মর্যাদা ও ফজিলতের কথা বর্ণিত হয়েছে
- রাসুল (সা.) বলেছেন, ‘আমি কি তোমাদের এমন বস্তুর সন্ধান দেব না, যা দ্বারা আল্লাহতায়ালা তোমাদের গুনাহ মিটিয়ে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেবেন?’ লোকেরা বলল, হে আল্লাহর রাসুল, আপনি বলুন। তিনি বললেন, ‘অসুবিধা ও কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা, মসজিদে আসার জন্য বেশি পদচারণা করা এবং এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা।’ -মুসলিম
মেসওয়াক করা :
- অজু ও নামাজের সময় মিসওয়াক করা সুন্নত
- মেসওয়াক করার প্রতি নবীজি (সা.) অত্যধিক গুরুত্ব দিয়েছেন
- মেসওয়াকে রয়েছে পার্থিব ও পরকালীন নানা উপকারিতা
- ইবনে আবেদিন (রহ.) বলেছেন, ‘মেসওয়াকের সত্তরেরও অধিক উপকারিতা রয়েছে। তন্মধ্যে সবচেয়ে ক্ষুদ্র উপকার হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া। আর সর্বোচ্চ উপকার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া।’-ফতোয়ায়ে শামি : ১/২৩৯
সুগন্ধি ব্যবহার করা :
- সুগন্ধি রাসুল (সা.)-এর প্রিয় বস্তুগুলোর একটি
- রাসুল (সা.) বলেন, ‘পার্থিব বস্তুর মধ্যে স্ত্রী ও সুগন্ধি আমার কাছে পছন্দনীয় করা হয়েছে এবং নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা।’-(নাসায়ি)
- যেসব পারফিউমে অ্যালকোহল আছে অথবা শরিয়ত সমর্থন করে না এমন বস্তু দ্বারা প্রস্তুতকৃত পারফিউম ব্যবহার থেকে বিরত ও সতর্ক থাকা।
সুন্নতে মুয়াক্কাদা নামাজসমূহ আদায় করা :
- রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দিনে-রাতে ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়ে, তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়।
- ১২ রাকাত নামাজ হলো, জোহরের আগে চার রাকাত এবং পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত।’-মুসলিম
সংগৃহীত