• 0 Comments
অলসতা ও উদাসীনতা থেকে মুক্তির উপায়

অলসতা উদ্যমহীনতা ও উদাসীনতা এমন রোগ যা মানুষকে দুনিয়া ও আখেরাতের সাফল্য থেকে পিছিয়ে দেয়। কিছু বিষয় আছে যার ফলাফল তাৎক্ষণিক পাওয়া যায় না। ভবিষ্যতে মেলে। পদে পদে আসে, পালাবদল করে আসে। অলসতা, বেখেয়ালিপনা, গাফলতি—এর অনেক নাম থাকলেও এটি এমন এক রোগ, যার খারাপ পরিণতি থেকে কেউ রেহাই পায় না। আমরা অলসতা অনুভব করি ঘুম থেকে উঠতে, অলসতা অনুভব করি কাজে-কর্মে, এমনকি নিশ্চিত সাফল্যের পথে অগ্রসর হতেও অলসতা অনুভব করি। আমাদের মনোবলকে প্রায়ই বাগে নিয়ে ফেলে অলসতা নামক এই কালপিট। ‘পরে করব’ গোলকধাঁধায় ফেলে রাখে দীর্ঘকাল। ফলশ্রুতিতে ভবিষ্যৎ হয় হতাশা…

Read more

  • 0 Comments
ইসলামের আলোকে দৃষ্টি হেফাজতের গুরুত্বপূর্ণ কৌশল

বর্ণিত আছে, মিশরে এক যুবক ছিল। যে সব সময় মসজিদে পরে থাকতো এবং সালাত আদায় করত। সে মসজিদে আজানও দিত। তার চেহারায় আনুগত্যের ছাপ ও ইবাদতের জ্যোতি জ্বলজ্বল করত। একদিন সে আজান দেওয়ার জন্য মিনারে উঠল। মিনারের নিচেই ছিল এক খ্রিস্টানের বাড়ি। সে ওই বাড়ির দিকে দৃষ্টি দিল এবং বাড়ির মালিকের সুন্দরী মেয়েকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ল। ফলে সে আজান না দিয়ে নিচে নেমে এল এবং সে বাড়িতে প্রবেশ করল। মেয়েটি বলল, ‘তুমি কী চাও?’ সে বলল, ‘আমি তোমাকে চাই।’ মেয়েটি বলল, ‘আমাকে কীজন্য চাও?’ সে বলল, ‘আমি…

Read more

  • 0 Comments
পবিত্র কুরআনের আলোকে কুদৃষ্টির চিকিৎসা

আল্লাহতায়ালা বলেন, ‘মোমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে, আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।’ (সুরা নুর : ৩০)। এ আয়াতে আল্লাহতায়ালা আমাদের কুদৃষ্টি ব্যাধির বর্ণনা দিয়েছেন। কুদৃষ্টি এমন এক ব্যাধি, যাতে অসংখ্য মানুষ আক্রান্ত। শিক্ষিত ও লেখাপড়া জানা মানুষ, আলেম-ওলামা, আল্লাহঅলাদের সংস্পর্শে আসা মানুষ, ধার্মিক ও নামাজ-রোজার পাবন্দ ব্যক্তিরাও এ রোগে আক্রান্ত। আজকাল তো ঘর থেকে বাইরে বেরুলে নিজের দৃষ্টি বাঁচানো কঠিন। চতুর্দিকে এমন সব দৃশ্য, যা থেকে চোখের হেফাজত মুশকিল। কুদৃষ্টির স্বরূপ কুদৃষ্টি হলো,…

Read more

  • 0 Comments
যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার উপায়

সবচেয়ে দামী আমল: গুনাহ থেকে বেঁচে থাকা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. বলতেন, গুনাহ থেকে নিরাপদ থাকার মত সমকক্ষ আমল আমি কোনোটিকে মনে করি না। (আদাবুদদুনয়া ওয়াদদীন ১/৯৮) হাসান বসরী রহ. বলতেন, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে উত্তম কোন ইবাদত আর কোনো ইবাদতকারী করতে পারিনি। (জামিউল উলুম ওয়াল হিকাম ২৯৬) গুনাহ ত্যাগ করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। নবীজী ﷺ বলেন, গুনাহ থেকে বেঁচে থাক সবচেয়ে বড় আল্লাহ্‌র অলি হতে পারবে। (তিরমযী ২৩০৫) অপর হাদিসে এসেছে, আয়েশা রাযি. একদিন নবীজি ﷺ-কে বললেন, অনেকে রাত জেগে ইবাদত করে। আমরা…

Read more

  • 0 Comments
প্রযুক্তির সঠিক ব্যবহারের উপায় ও মাধ্যম

বিজ্ঞানের উন্নতির এই যুগে দাওয়াতের অন্যতম মাধ্যম হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে, অল্প কষ্টে অসংখ্য মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া যায়। আধুনিক মাধ্যমগুলোতে ইসলামের ছহীহ আক্বীদার মানুষ কম আসায় এক্ষেত্রে সুযোগ নিচ্ছে বিভিন্ন ভ্রান্ত দল ও গোষ্ঠী। তাদের থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে আধুনিক মাধ্যমগুলো ব্যবহার করে সঠিক ইসলামকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আধুনিক প্রযুক্তির বিভিন্ন মাধ্যমকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা যায় এবং কিভাবে ইসলাম প্রচারে ব্যবহার করা যায় তা নিচে উল্লেখ করা হ’ল।- টেলিভিশন মিডিয়া  ইসলামী সমাজ ব্যবস্থার একক হল পরিবার। সেই পরিবারের…

Read more

  • 0 Comments
প্রযুক্তি ব্যবহারে পাপ এড়িয়ে চলা

প্রযুুক্তি আল্লাহর নেয়ামত। প্রযুক্তির কল্যাণে কত কঠিন ও দুঃসাধ্য কাজ আমরা মুহূর্তেই সমাধান করতে পারছি। মানুষের সামনে প্রতিনিয়ত উন্মুক্ত হচ্ছে মহাবিশ্বের অপার বিস্ময়। আল্লাহর সৃষ্টিকে জানার এবং তা থেকে শিক্ষা নেওয়ার দারুণ সুযোগ সৃষ্টি হচ্ছে। আল্লাহর দেওয়া জ্ঞানবুদ্ধির সঠিক ব্যবহারের ফলেই এসব সম্ভব হচ্ছে। তাই আল্লাহর নির্দেশিত পথে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা মুমিনের জন্য অপরিহার্য। অশ্লীলতা, প্রতারণা, সন্ত্রাস, যৌন হয়রানি সবই ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। তাই প্রযুক্তির ব্যবহারে আমাদের হতে হবে শুদ্ধ ও নৈতিক। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও করতে হবে সচেতন। নীতি-নৈতিকতার নির্দেশনা ছড়িয়ে দিতে হবে বিশ্বময়। পৃথিবীতে যা…

Read more

  • 0 Comments
কর্মক্ষেত্রে কাজে অবহেলা বড় গুনাহ

মেধা-মনন, বুদ্ধি, দক্ষতা ও কায়িক শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করা বৈধ। দায়িত্বশীল ও কর্মক্ষমদের কাজে উৎসাহিত করেছে ইসলাম। আল্লাহতায়ালা বলেন, ‘সর্বোত্তম কর্মী সেই ব্যক্তি, যে শক্তিমান ও দায়িত্বশীল।’ (সুরা কাসাস, আয়াত : ২৬) কোনো প্রতিষ্ঠানে মাসিক বেতনের বিনিময়ে চাকরিতে যোগদানের মানে সে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে মেধা ও শ্রম দিতে প্রতিশ্রুতি দেওয়া। পবিত্র  কোরআনে বলা হয়েছে, ‘হে ইমানদাররা, তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো।’ (সুরা মায়িদা, আয়াত : ০১) দায়িত্বশীলতা বড় আমানত যথাযথভাবে দায়িত্ব পালন পবিত্র আমানত হিসেবে গণ্য। আমানত রক্ষায় ইসলাম জোর তাগিদ দিয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন,…

Read more

  • 0 Comments
গুনাহের পার্থিব ক্ষতি

আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। কেউ যদি আল্লাহর হুকুম না মানে তাহলে জীবন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদি সে তাওবা না করে, পাপ মোচন না করাতে পারে, পরকালে পাপের শাস্তি তো আছেই। কিন্তু দুনিয়াতেও পাপের অনেক প্রভাব আছে। আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ অমান্য করাই গুনাহ বা পাপ। ছোট হোক বা বড়, গুনাহকে হালকা ভাবা উচিত নয়। কারণ ছোট গুনাহ ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যায় এবং গুনাহ করতে করতে একটা সময় গুনাহকারী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। গুনাহের বহুবিধ ক্ষতি আছে। গুনাহ…

Read more

  • 0 Comments
পুরো দ্বীনের উপর আমল করতে হবে

আমরা মুসলমান। দ্বীন আমাদের মৌলিক ভিত্তি। দ্বীনের সুদৃঢ় ভিত্তির ওপর সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের ঈমান ও আমলের সুউচ্চ সৌধ। আল্লাহ আমাদের রব। ইসলাম আমাদের ধর্ম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের রাসুল এবং আদর্শ। আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাসুল ও আদর্শ হিসেবে মেনে নিয়ে আমরা সন্তুষ্ট। মানসিকভাবে প্রশান্ত। আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজের চারদিকে গোনাহের ছড়াছড়ি। দ্বীনের উপর অটল থাকা মুমিনের জন্য কষ্টসাধ্য ব্যাপার। প্রকৃত মুমিন ঈমান নিয়েই বেঁচে থাকতে চায়। গোনাহের তুফানেও মুমিন ঈমানের ঝাণ্ডা নিয়ে অটল থাকতে চায়। তবে এর…

Read more

  • 0 Comments
আমাদের দোয়া কবুল হয় না কেন

প্রত্যেক মুসলমান প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন। যারা আল্লাহর কাছে দোয়া করেন, তাদের কারও দোয়া কবুল হয়, আবার কারও হয় না। আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোন না কোনো কারণ রয়েছে। অনেক মানুষ আছেন, আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে— দোয়া করা ছেড়ে দেন। হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জানা থাকা দরকার যে, দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দাকে তিনটি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন- এক. হয়তো প্রত্যাশিত বিষয়টি দিয়ে দেন। দুই. দোয়ার বদৌলতে আল্লাহ তায়ালা তার ওপর থেকে সমপর্যায়ের বিপদ…

Read more